Mugdapara Branches

কমলাপুর বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ ২০০৯

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ ২০০৯ উদযাপনের অংশ হিসেবে অনুসন্ধিৎসু চক্র মুগদা শাখা গত ৮ মে ২০০৯ তারিখে কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা স্টেডিয়ামে টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে বিভিন্ন বয়সের মানুষসহ বিশেষ করে শ্রমজীবী মানুষ আগ্রহের সাথে চাঁদের খাঁদসহ শনিগ্রহ, শনির উপগ্রহ টাইটান পর্যবেক্ষণ করেন। ৪ ইঞ্চি মিড ক্যাসিগ্রান্ড টেলিস্কোপের সাহায্যে ক্যাম্পটি পরিচালনা করেন, সৌখিন জ্যোতির্বিদ সাদ্দাম হোসেন, শাখা সভাপতি নাজনীন আক্তার, হেলাল উদ্দিন প্রমুখ। চাঁদ ও শনি গ্রহ পর্যবেক্ষণের পাশাপাশি আগ্রহী দর্শকরা নানান প্রশ্ন করেন, চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত, শনির উপগ্রহ কয়টি, চাঁদের খাঁদগুলো কত বড়, চাঁদে কতবার মানুষ গিয়েছে, এখন চাঁদ নিয়ে বিজ্ঞানীরা কি ভাবছেন, চাঁদে নাকি জমি বিক্রি হচ্ছে হচ্ছে ইত্যাদি। এসকল প্রশ্নের উত্তর দেন সাদ্দাম হোসেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় কয়েক শতাধিক মানুষ এই পর্যবেক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন। এছাড়াও আনন্দ, সম্রাট, ওমর, মাহিম, সামিয়া, ফাহিম, সাকিব, রাহাত এদের মত স্কুল পড়-য়াদের টেলিস্কোপের সাহায্যে চাঁদ ও শনি গ্রহ দেখার অভিজ্ঞতা এবারই প্রথম। আগত দর্শনার্থীরা এ ধরনের পর্যবেক্ষণ ক্যাম্প নিয়মিত হওয়া উচিত বলে মতামত ব্যক্ত করেন

Related Photos

  • Solar Aclipse January 09
  • School Program